বৈদ্যুতিক মিটারটি পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা সোনালী ব্যাংক লিমিটেডের ভবনের বারান্দায় থাকা বৈদ্যুতিক মিটারটিতে গতকাল রোববার বিকেলে আগুন ধরে যাওয়ায় এটি পুড়ে গেছে। এ সময় ব্যাংক ভবনের ভেতরের লোকজন ও আশপাশের মানুষের মধ্যে এ নিয়ে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ওই ব্যাংকের সংরক্ষণে থাকা কার্বন-ডাই অক্সাইড গ্যাস (আগুন নিরোধক) মিটারে ছড়িয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ব্যাংকের ব্যবস্থাপক মিলন কুমার সাহা জানান, রোববার বিকেল সাড়ে তিনটায় আকস্মিকভাবে মিটারটিতে আগুন ধরে যাওয়ায় আমরা হতবিহ্বল হয়ে পড়ি। পরে গ্যাস ছড়িয়ে দিয়ে আগুন নেভানো হয়েছে। মিটারটি পুড়ে যাওয়ায় বর্তমানে এখানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকায় দাপ্তরিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। জরুরি ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।