বৈদ্যুতিক মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে মো. রনি (২৬) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার মধ্যরাতে কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। তিনি বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।পুলিশ জানায়, কামরাঙ্গীরচরের নয়াগাঁও বাদশা মিয়া স্কুলের সামনে থেকে সোমবার মধ্যরাতে রনির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় হয়তো রনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।মর্গে রনির মা রাজিয়া বেগম জানান, রনি বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। সোমবার সন্ধ্যার পর তিনি নয়াগাঁও এলাকায় কাজে গেলেও রাতে বাসায় ফেরেননি। তিনি অভিযোগ করেন, রনিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।রনির বাবার নাম রিয়াজ উদ্দিন। রনি সপরিবারে কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন।