বৈদ্যের চিকি ৎ সায় ফোঁড়া থেকে জীবন সংশয় থোয়াইহ্লার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপচিকি ৎ সার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে রাঙামাটির কাউখালী কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র থোয়াইহ্লা অং মারমা (১৮)। তাঁর ঊরু থেকে নখ পর্যন্ত বাঁ পায়ের মাংস খসে গেছে। এ পায়ে ফোঁড়া হলে অপচিকি ৎ সায় এ অবস্থা হয়েছে বলে জানা গেছে। থোয়াইহ্লা কাউখালীর ঘাগড়া ইউনিয়নের হারাঙ্গী গ্রামের পাইচা মং মারমার ছেলে।গত রোববার উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দুর্গম হারাঙ্গী গ্রামে গিয়ে দেখা যায়, ছেলেটি বাড়িতে শুয়ে আছে। মাংস খসে যাওয়া পায়ের হাড়ে মাখানো হয়েছে পাহাড়ি ওষুধ। পাইচা মং মারমা জানান, জুলাই মাসের শেষ দিকে থোয়াইহ্লার বাঁ পায়ের হাঁটুর কাছে কয়েকটি ছোট ছোট ফোঁড়া দেখা দেয়। এতে পা ফুলে গেলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পরামর্শ দেন চিকি ৎ সকেরা। পাইচা মং অভিযোগ করেন, কমপ্লেক্সের চিকি ৎ সা সহকারী মো. আবদুল মাবুদ থোয়াইহ্লাকে বলেন, চমেকে গেলে পা কেটে ফেলা হবে। এতে ছেলেটি সেখানে যেতে অস্বীকার করেন। পরে তাঁকে বাধ্য হয়ে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর গ্রামের এক পাহাড়ি বৈদ্য ভালো করার নিশ্চয়তা দিয়ে গাছগাছড়ার ওষুধ দিয়ে ছেলেটির পা বেঁধে দেন। এর পরপরই পা থেকে চামড়া ও মাংস খসে যেতে থাকে। থোয়াইহ্লার পায়ের চিকি ৎ সাকারী বৈদ্য অংচালা মারমা দাবি করেন, তিনি সঠিক ওষুধই দিয়েছেন। এ ওষুধে এই ধরনের অন্য রোগীরা সুস্থ হয়েছে। ভগবানের ইচ্ছা না, তাই এ ছেলেটি সুস্থ হচ্ছে না। এদিকে স্বাস্থ্য সহকারী আবদুল মাবুদ ছেলেটিকে চমেকে না যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমার ওভাবে বলাটা ঠিক হয়নি। তবে ছেলেটির জন্য ওই সময়ে খুব খারাপ লেগেছিল। তাই তাকে ও কথা বলেছিলাম।’ খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন উদয়শংকর দেওয়ান জানান, অপচিকি ৎ সায় বিষফোড়া সেলুলাইটিস (সেপটিক) হয়ে ছড়িয়ে পড়েছে। তিনি অসুস্থতায় চিকি ৎ সকের পরামর্শ ছাড়া কোনো বৈদ্য বা অন্য কারও চিকি ৎ সা না নিতে পরামর্শ দেন।