বৈধ আগ্নেয়াস্ত্র ২৭ ডিসেম্বরের মধ্যে জমার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ২৩ থেকে ২৭ ডিসেম্বরের (শুক্রবার) মধ্যে স্থানীয় বা কাছাকাছি থানা অথবা বৈধ ডিলারের কাছে লাইসেন্স করা এসব অস্ত্র ও গোলাবারুদ জমা দিতে বলা হয়েছে।
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা রাখা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে গতকাল সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, লাইসেন্সধারী অস্ত্রের মালিকেরা ২৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তাঁদের আগ্নেয়াস্ত্র বহন বা সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না। এ আদেশ লঙ্ঘন করা হলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।