বৈধ পানির সংযোগ পাবে বস্তিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন বস্তির নিম্ন আয়ের মানুষকে বৈধভাবে পানি দিতে পাঁচটি বেসরকারি সংগঠনের (এনজিও) সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ওয়াসা।
গতকাল রোববার দুপুরে ঢাকা ওয়াসার সম্মেলনকক্ষে চুক্তিগুলো স্বাক্ষর হয়।
চুক্তির শর্ত অনুযায়ী সংগঠনগুলো মহাখালীর সাততলা বস্তি ও বনানীর করাইল বস্তিতে নিম্ন আয়ের মানুষকে পানির বৈধ সংযোগ দেবে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াসার পক্ষে সংস্থাটির বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায় এবং বেসরকারি সংগঠনগুলোর প্রধানেরা চুক্তিতে স্বাক্ষর করেন।
ঢাকা ওয়াসা এ বছরের এপ্রিলে স্পেনে অনুষ্ঠিত বিশ্ব পানি সম্মেলনে ‘ওয়াটার লিডার্স অ্যাওয়ার্ড-২০১৩’ পুরস্কার হিসেবে আট লাখ টাকা পায়। এই টাকা মহাখালীর সাততলা বস্তিতে পানির সংযোগ দিতে ব্যয় করা হবে। করাইল বস্তিতে সংযোগ দিতে আর্থিক সহায়তা দিচ্ছে ইউনিসেফ। ওয়াসা এখন রাজধানীর ৩০০ বস্তিতে ৯৭৭টি সংযোগের মাধ্যমে ৬৩ হাজার ৬১৮টি পরিবারকে বৈধভাবে পানি সরবরাহ করছে। বিজ্ঞপ্তি।