বৈধ লাইসেন্সধারী চালকের সংখ্যা ১৪ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বৈধ লাইসেন্সধারী গাড়ি চালকের সংখা ১৪ কোটি পাঁচ লাখ। আর দেশে নিবন্ধনকৃত মোটরযানের সংখ্যা ১৯ কোটি পাঁচ লাখ। তিনি জানান, সারা দেশে পাঁচ লাখ লাইসেন্সবিহীন বা অবৈধ লাইসেন্সধারী চালক থাকতে পারেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিএনপির নাজিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। প্রসঙ্গত, দেশে মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি। এর মধ্যে ১৪ কোটি পাঁচ লাখ লোক বৈধ লাইসেন্সধারী চালক—এই তথ্য সঠিক কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই দলের আসমা জেরিনের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ও আহত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মিরপুর ১৫ নম্বর সেকশনে একটি বহুতল ফ্ল্যাট ভবন নির্মাণের প্রকল্প নিয়েছে।