বৈধকরণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশে একীভূত দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক নগর ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমানের সভাপতিত্বে ও উন্নয়ন সংস্থা ভার্ড-এর সমন্বয়ক মো. ফজলুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর প্রমুখ।