বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদে প্রশাসক নিয়োগসংক্রান্ত আইনের ধারা এবং দেশের ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে গতকাল রোববার রিটের ওপর শুনানি হয়। আবেদনটি তিন দিনের জন্য মুলতবি রাখা হয়েছে।আইনজীবী রেদোয়ান আহমেদসহ দুজন সকালে রিটটি করেন। দুপুরে শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সোয়েব উদ্দিন খান। ১৫ ডিসেম্বর ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।রিটসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রশাসক নিয়োগসংক্রান্ত জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২(১) ধারার বৈধতা রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। এই ধারা অনুসারে জেলা পরিষদে নির্বাচনের আগে প্রশাসক নিয়োগ করা যাবে। কিন্তু এটি সংবিধানের ৫৯ ও ৭(২) অনুচ্ছেদের পরিপন্থী। রিটে জেলা পরিষদ আইনের ৮২(১) ধারা কেন অবৈধ ও সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির এবং প্রশাসক নিয়োগের কার্যকারিতা স্থগিতের আরজি জানানো হয়েছে। আবেদনে স্থানীয় সরকারসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে বিবাদী করা হয়।শুনানিতে সোয়েব উদ্দিন খান বলেন, অনির্বাচিত প্রতিনিধিদের স্থানীয় সরকারে নিয়োগ দেওয়া যাবে না বলে উচ্চ আদালতের একটি রায় রয়েছে। সংবিধান অনুসারে নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় সরকার পরিচালনা করবেন।একপর্যায়ে আদালত জানতে চান, প্রশাসক নিয়োগের গেজেট দাখিল করা হয়েছে কি না। জবাবে সোয়েব উদ্দিন খান বলেন, ‘গেজেট এখনো পাইনি।’ তিনি রুল জারির আরজি জানিয়ে বলেন, গেজেট হাতে পেলে তা যুক্ত করে সম্পূরক আবেদন দাখিল করা হবে। এরপর আদালত তিন দিনের জন্য বিষয়টি মুলতবি রাখেন।পরে সোয়েব উদ্দিন খান প্রথম আলোকে জানান, আদালত আবেদনটি তিন দিনের জন্য মুলতবি রেখেছেন। এই সময়ে গেজেট দাখিল করতে বলা হয়েছে।