বৈরুতে বোমায় সাত বাংলাদেশি আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবার সকালে বোমা হামলায় সাতজন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোমা হামলায় আহত সাত বাংলাদেশিকে চিকিত্সা দেওয়া হচ্ছে। বৈরুতে বাংলাদেশের দূতাবাস তাঁদের দেখাশোনা করছে। তাঁদের সুচিকিত্সা নিশ্চিত করতে দূতাবাসের পক্ষ থেকে লেবাননের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।