বৈশাখ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা
রাজধানীতে বাংলা নববর্ষ বরণসহ পয়লা বৈশাখ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পালনে নগরবাসীর সহায়তা চাওয়া হয়েছে।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ এসব কথা বলেন। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানাতে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বেনজীর আহমেদ বলেন, দৃশ্যমান-অদৃশ্যমান সব ঝুঁকির কথা মাথায় রেখে নাগরিকদের জন্য নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, উত্সব নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ২২টি জায়গায় ব্যারিকেড (প্রতিবন্ধকতা) দেওয়া হবে। ১০টির মধ্যে ছয়টি পথ দিয়ে রমনা পার্কে প্রবেশ করা যাবে। চারটি দিয়ে বের হতে হবে। সন্ধ্যা ছয়টার মধ্যে সবগুলো অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। পয়লা বৈশাখে বাঙালি সংস্কৃতির বাইরের কোনো অনুষ্ঠান করা যাবে না।
বর্ষবরণের কেন্দ্রস্থল রমনা বটমূল, টিএসসি ও এর আশপাশের এলাকায় কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ, হাতব্যাগ ইত্যাদি না আনার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। এ ছাড়া প্রকাশ্যে ধূমপান করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। সঙ্গে থাকা শিশুদের পকেটে ঠিকানা রাখার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।
কোনো ধরনের গোলযোগ হলে তাত্ক্ষণিকভাবে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ ও উপনিয়ন্ত্রণ কক্ষে জানাতে বলা হয়েছে।
রমনা উদ্যানে প্রবেশ পথ
অরুণোদয় (সুগন্ধার বিপরীত), রমনা রেস্তোরাঁ, অস্তাচল (শিশুপার্ক) ও নতুন গেট (বৈশাখী অস্তাচলের মাঝে)।
রমনার বের হওয়ার পথ : উত্তরায়ণ (থাই ক্রসিং) ও বৈশাখী গেট। প্রবেশ ও বাইর: শ্যামলিমা (কাকরাইল মসজিদ) ও স্টার গেট (মত্স্য ভবন)।
সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশপথ: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, টিএসসি গেট ও ৩ নেতার মাজার। সোহরাওয়ার্দী উদ্যানে বের হওয়ার পথ: চারুকলার বিপরীতে শিশুপার্ক গেট ও কালী মন্দির গেট। বন্ধ: শিখা চিরন্তন গেট।
যেসব সড়কে যানবাহন চলবে না
১. বাংলামোটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-রূপসী বাংলা ক্রসিং।
২. পিজি ক্রসিং-মত্স্য ভবন-কদমফুল ক্রসিং-হাইকোর্ট ক্রসিং পর্যন্ত।
৩. রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলি রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং-মত্স্য ভবন ক্রসিং পর্যন্ত।
৪. নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং।
৫. পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং।
৬. বকশীবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং;
যেসব রাস্তায় যান চলাচল বন্ধ—
যানবাহন ডাইভারশন
১. মিরপুর থেকে বিভিন্ন রুটের যেসব বাস ফার্মগেট হয়ে গুলিস্তান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে, সেসব গাড়ি সোনারগাঁও থেকে বাঁয়ে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে বা হোটেল সোনারগাঁও থেকে সোজা এসে বাংলামোটর বামে মোড় নিয়ে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে আসা-যাওয়া করবে।
২. মোহাম্মদপুর থেকে যেসব বাস রুটের গাড়ি মতিঝিল হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শ্যামপুর যাবে সেসব রুটের গাড়ি মোহাম্মদপুর-সায়েন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-বেবি আইসক্রিম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চানখাঁরপুল দিয়ে গুলিস্তান হয়ে আসা-যাওয়া করবে।
৩. টঙ্গী-এয়ারপোর্ট হতে যে সব সড়কপথের গাড়ি গুলিস্তান ও সায়েদাবাদ যাতায়াত করে, সেসব সড়কপথের গাড়ি টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণি বামে মোড় বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিং বামে মোড় খিলগাঁও ফ্লাইওভার ধরে আসা-যাওয়া করবে।
৪. ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী থেকে যেসব সড়কপথের গাড়ি গুলিস্তান, ফুলবাড়িয়া যাতায়াত করে সে সব রুটের গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সায়েন্সল্যাব সোজা নিউমার্কেট-নীলক্ষেত ক্রসিং সোজা আজিমপুর বেবি আইসক্রিম মোড় সোজা গোরশাহ মাজার বামে মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চানখাঁরপুল হয়ে আসা-যাওয়া করবে।
পার্কিং
১. টিঅ্যান্ডটি গ্যাপ থেকে পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর দিকের গাড়িসমূহ), ২. কার্জন হল থেকে আবদুল গণি রোড (দক্ষিণ দিকের গাড়িসমূহ), ৩. কার্জন হল থেকে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ), ৪. মত্স্যভবন থেকে সেগুনবাগিচা (পূর্ব দিকের গাড়িসমূহ), ৫. বেইলি রোড (ভিআইপি গাড়ি পার্কিং) ৬. কাঁটাবন থেকে পলাশী (পশ্চিম দিকের গাড়িসমূহ), ৭. মিন্টো রোড (মিডিয়া গাড়ি পার্কিং) ।
নিয়ন্ত্রণকক্ষ: ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১, ০১৭১৩-৩৭৩১১৯ বা ডিএমপি ফোন নম্বর-৯৯৯ , পুলিশ সাব-কন্ট্রোল রুম (রমনা পার্ক): ২৫৩৩ (ডিএমপি) (অনুষ্ঠানকালীন), রমনা থানা: ০১৭১৩৩৭৩১২৫, শাহবাগ থানা: ০১৭১৩৩৭৩১২৭, ধানমন্ডি থানা: ০১৭১৩৩৭৩১২৬