
দক্ষিণ এশিয়ার অন্যতম বিজ্ঞাপনী উৎসব গোয়া ফেস্টে এয়ারটেল-প্রথম আলো ‘আঁকব আমরা দেখবে বিশ্ব’ বৈশাখী আলপনা উৎসব জিতে নিয়েছে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। দক্ষিণ এশিয়ার বেস্ট ইউজ অব ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন ক্যাটাগরিতে এশিয়াটিক মাইন্ডশেয়ার এই পুরস্কার জিতে নেয়।
প্রথম আলোর সহযোগিতায় ২০১২ সাল থেকে পয়লা বৈশাখে এই আলপনা উৎসবের আয়োজন করছে এয়ারটেল। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশে আঁকা হয় বিশাল আলপনা। জায়গাটি হয়ে ওঠে একটি উন্মুক্ত ক্যানভাস। ২০১২ সালের পর থেকে প্রতিবছরই বাড়ছে এই আলপনার দৈর্ঘ্য।
গত বছর আলপনাটির আকার ছিল ৩ লাখ ২০ হাজার বর্গফুট। এই আলপনায় রং চড়াতে ভিড় জমায় সাধারণ মানুষ। এই মহাযজ্ঞের পুরোটার ভিডিও ধারণ করে আপলোড করে দেওয়া হয় ফেসবুক পেজ এয়ারটেল বাজে। রেডিওর আরজে এনডোর্সমেন্ট এবং আউটডোর ব্রডকাস্টারদের বর্ণনায় আরও রঙিন হয়ে ওঠে এই আলপনা উৎসব। এটিই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ আলপনার রেকর্ড। বিজ্ঞপ্তি।