বৈশাখী আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর মাত্র কয়েক দিন পরই আসছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। খেলনা, মাটির ব্যাংক, তৈজসপত্রসহ নানা কিছুর পসরা বসবে বৈশাখী মেলায়। সেগুলো তৈরিতেই ব্যস্ত বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের শিল্পীরা।

মাটির তৈরি খেলনা রোদে শুকাতে দিচ্ছেন এক নারী।

মাটির খেলনা রং করার কাজ চলছে।

চারপাশে মাটির খেলনা রোদে শুকাতে দেওয়া হয়েছে। সেখানেই রং-তুলি নিয়ে কাজে বসে গেছেন এক মৃৎশিল্পী।

খেলনায় নকশা আঁকছেন এক নারী।

বাঁশঝাড়ের ছায়ায় বসে চলছে খেলনায় রং করা।

মাটির পুতুলে লাল রং দেওয়া হয়েছে। রোদে শুকাতে দিতে মায়ের হাতে তুলে দিচ্ছেন এক মৃৎশিল্পী।

নানা রঙের মাটির খেলনা।

তৈরি হয়েছে হরেক রকম মাটির খেলনা।