বৈশাখী উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে লালদীঘি ময়দানে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা গতকাল শুক্রবার বিকেলে শুরু হয়েছে।
উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও জোবইরা নার্গিস খান, সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সলিম উল্লাহ, কাউন্সিলর তারেক সোলেমান, হাসান মুরাদ ও নাজমুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব মো. আবুল হোসেন প্রমুখ।