বৈশাখী উৎসবে ছাত্রী লাঞ্ছনার অভিযোগ, ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী উৎসবে এক বখাটে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ করা হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।জানা যায়, ওই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই ছাত্রী ও তাঁর বাবা ১৬ এপ্রিল রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রক্টরকে লিখিত অভিযোগ দিয়েছেন। ছাত্রীটির বাবা বলেন, ‘আমার মেয়েকে উত্ত্যক্তকারী বখাটে তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক আচরণ করছে।’এ প্রসঙ্গে প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রী উত্ত্যক্তকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী প্রক্টর মো. মঞ্জুর মোর্শেদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানানো হয়েছে। কমিটি আগামী রোববার বৈঠকে বসতে পারে।ওই লিখিত অভিযোগে বলা হয়, ছোট ভাইসহ ওই ছাত্রী ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত বৈশাখী উৎসব দেখে বাসায় ফিরছিলেন। পথে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে বখাটে তারেক তাঁকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে সে তাঁকে ও তাঁর ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে তারেকের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।