বৈশাখী টিভির প্রতিবেদক কামরান করিম নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরান করিমের খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল মঙ্গলবার সকালে অফিসে আসার পথে তিনি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে অফিসে আসার পথে একটি ফোনকল পেয়ে তিনি বাসা থেকে বের হন। এর পর থেকেই তাঁর খোঁজ মিলছে না। তিনি অফিসেও যাননি এবং তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্প্রতি বৈশাখী টেলিভিশনে রাজনৈতিক বিষয়ে তাঁর একটি ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হওয়ার পর থেকেই তাঁকে মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছিল। মাদারীপুরে একটি অনুসন্ধানী প্রতিবেদনের কাজ শেষ করে সোমবার ঢাকায় ফিরে আসেন তিনি। এ ব্যাপারে তাঁর স্ত্রী নাজিয়া বিনতে হামিদ বাড্ডা থানায় জিডি করেছেন। প্রতিষ্ঠান ও পরিবারের পক্ষ থেকে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।