বৈশাখী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হচ্ছে আজ রোববার। গলাচিপা পৌরসভার বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে আজ সকাল ১০টায় মেলা শুরু হবে। উপজেলা প্রশাসনের সহায়তায় গলাচিপা শিল্পকলা একাডেমী আয়োজিত বৈশাখী মেলা উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় মেলার মঞ্চে অনুষ্ঠিত হবে বর্ষবিদায় অনুষ্ঠান। কাল সোমবার সকালে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে মেলার মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করবে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি