বৈশাখী মেলায় ৎফল ড্রয়ের নামে চলছে জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে বৈশাখী মেলায় অবৈধভাবে ৎফল ড্রয়ের নামে জুয়া খেলার আয়োজন করেছে একটি সংঘবদ্ধ চক্র। চক্রটি ২০ টাকার টিকিট বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন ছয় লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।স্থানীয় প্রশাসন জানায়, পয়লা বৈশাখ উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড নবীগঞ্জ পৌর এলাকায় মেলার আয়োজন করে। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ মেলা।আয়োজকেরা প্রথম দিন শহরের জে কে উচ্চবিদ্যালয় মাঠে মেলা বসায়। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রশাসন বাধা দেওয়ায় সেখান থেকে সরিয়ে শহরের রাজাবাদ এলাকায় নেওয়া হয়। নয় দিন ধরে সেখানে মেলা চলছে। এ মেলায় ৎফল ড্র ও পুতুলনাচ ছাড়া আর কোনো আয়োজন বা বিনোদন রাখা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, মূলত ৎফল ড্রকেই প্রাধান্য দেওয়া হচ্ছে মেলায়। রূপসী বাংলা নামে একটি সংস্থা প্রতিদিন এ ৎফল ড্রয়ের আয়োজন করছে। এতে প্রথম পুরস্কার হিসেবে ১০০ সিসির একটি মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার ৮০ সিসি মোটরসাইকেল, টেলিভিশনসহ মোট ২০টি পুরস্কার দেওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে।উপজেলা সদরসহ প্রতিটি ইউনিয়নে প্রতিদিন মাইকিং করে ৎফল ড্রয়ের টিকিট বিক্রি করা হয়। রাত সাড়ে ১০টায় ড্র হয়।সরেজমিনে নবীগঞ্জ শহরে গিয়ে দেখা যায়, একটি ভ্যানগাড়ির ওপর ওয়ালটনের দুটি মোটরসাইকেল সাজিয়ে রূপসী বাংলা ৎফল ড্রয়ের টিকিট বিক্রি করা হচ্ছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে রিকশা-সাইকেলসহ নানা পুরস্কার সাজিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এ পুরস্কার পাওয়ার আশায় সাধারণ মানুষ টিকিট কিনছেন। ক্রেতাদের মধ্যে দরিদ্র, রিকশাচালক, কৃষক, শ্রমিক ও দিনমজুরের সংখ্যাই বেশি।রিকশাচালক রফিক মিয়া জানান, মোটরসাইকেল পাওয়ার আশায় প্রতিদিন তিনি তিনটি টিকিট কিনছেন। এখনো তাঁর ভাগ্যে একটি পুরস্কারও জোটেনি। বাজারের ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, এ অবৈধ লটারির মাইকিংয়ের কারণে শহরের মানুষ অতিষ্ঠ। আয়োজকেরা প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টিকিট বিক্রি করে ছয় লাখ টাকা তুলে নিচ্ছেন। প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না।এলাকাবাসী অভিযোগ করেন, উপজেলা শহরের রাজাবাদ এলাকার মিজানুর রহমানসহ ১০-১২ জন রূপসী বাংলা নামের ওই সংস্থা পরিচালনা করেন। মিজানুর রহমান বলেন, ‘আমরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অনুমোদন নিয়ে এ আয়োজন করেছি। এর জন্য তাদের ফান্ডে আর্থিক সহযোগিতা দিয়েছি।’নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবীন্দ্র দাশ রূপসী বাংলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা প্রশাসনের অনুমোদন নিয়ে এ মেলার আয়োজন করি। মেলার ভেতরে ৎফল ড্রয়ের কার্যকম চালাচ্ছে রূপসী বাংলা। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’ইউএনও (ভারপ্রাপ্ত) মাহমুদুল হক বলেন, মুক্তিযোদ্ধা কমান্ড জেলা প্রশাসন থেকে বিজয় মেলার অনুমোদন নিয়েছে ১৫ দিনের। তবে তাদের কোনো ধরনের ৎফল ড্রয়ের অনুমোদন দেওয়া হয়নি। রূপসী বাংলার নামে যে কার্যক্রম চালানো হচ্ছে, তা অবৈধ।