বৈশাখী সন্ধ্যায় ভবা পাগলার ভাবসংগীত
বৈশাখের তপ্ত সন্ধ্যায় গতকাল বৃহস্পতিবার মরমি সংগীতসাধক ভবা পাগলার ভাবসংগীত সুধায় আপ্লুত হয়েছিল শ্রোতারা। মরমি কবি ও সাধক ভবা পাগলার ২৬তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শিশু একাডেমীতে ভবা পাগলা স্মৃতি সংসদ আয়োজন করে ভবা পাগলা সংগীত সম্মেলন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি আজহারুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা করেন মুস্তাফা জামান আব্বাসী, সাংসদ এস এম আবদুল মান্নান, সাংসদ বেনজীর আহমদ প্রমুখ।‘গুরু আমায় কর করুণা’ গেয়ে গানের পালা শুরু করেন এম আবদুল মান্নান। অন্যান্য গানের মধ্যে ছিল ‘বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়’, ‘আমি কি জ্বালায় যে পইড়াছি’, ‘মরণ কারো কথা শুনে না’, ‘এবার আমি ভালো হব’ প্রভৃতি। শিল্পীদের মধ্যে ছিলেন রথীন্দ্রনাথ রায়, ইয়াসমিন মুশতারী, বাবুল সূত্রধর, জামিল হোসেন, হালিমা পারভীন, পবিত্র কুমার সরকার, পান্না বিশ্বাস, নীলোৎপল সাধ্য প্রমুখ।মৃিশল্পে গ্রামবাংলার চিরায়ত উপাদানঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে চলছে অনুষদের চার শিক্ষক ও নয় শিক্ষার্থীর যৌথ মৃিশল্প প্রদর্শনী ‘মৃত্তিকায়া’। শিল্পীরা হলেন রবিউল ইসলাম, স্বপন কুমার সিকদার, আজহারুল ইসলাম শেখ, দেবাশীষ পাল, দেবপ্রসাদ দাশ, মাজেদুর রহমান, মোস্তাফিজ কারিগর, সাবিয়া ফেরদৌস, ফারহানা ইয়াসমিন, সৈয়দা ফারজানা, স্বপ্ন সমুদ্র, শাহানুর মামুন ও সুরথ কৃঞ্চ রায়।প্রদর্শনীর শিল্পকর্মে গ্রামবাংলার চিরায়ত উপাদান, প্রকৃতির অনুষঙ্গ, বিশেষ করে ফুল, লতাগুল্ম, হুতোম পেঁচা, বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, সরীসৃপ ইত্যাদি মৃৎপাত্রে উঠে এসেছে। প্রদর্শনীর আজ শেষ দিন। জাগরণের গানে মাতল বরিশালবরিশাল অফিস জানায়, ‘জাগো বাঙালি জাগরণের গানে’ শিরোনামে অনুষ্ঠিত জাগরণের গানে মেতে ওঠে বরিশাল নগর। গতকাল বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছিল প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এবং বাংলালিংকের সহযোগিতায় অনুষ্ঠিত জাগরণের অনুষ্ঠান।বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় ‘নোঙ্গর তোল তোল’, ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’—এই সম্মেলক গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর এক মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন সহযোগী সংগঠন বাংলালিংকের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক নাঈমুল হাসান, জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের পক্ষে দিদারুল করিম, প্রথম আলোর সহসম্পাদক ফেরদৌস ফয়সাল ও বন্ধুসভার সভাপতি রেবেকা সুলতানা।বক্তব্যের পর মঞ্চে আসেন জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীরা। একে একে চলতে থাকে কালজয়ী গান। জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীদের পরিবেশনার পর স্থানীয় ব্যান্ড হূদম ও বন্ধুসভা বরিশালের শিল্পীরা রাত নয়টা পর্যন্ত সংগীত পরিবেশন করেন।