বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করতে হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পয়লা বৈশাখের অনুষ্ঠান ওই দিন সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ বুধবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে রাজধানীতে পয়লা বৈশাখের সব অনুষ্ঠান ওই দিন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। দেশের জেলায় জেলায় সন্ধ্যা ছয়টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রায়ের ব্যাপারে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মুহাম্মদ কামারুজ্জামানের চূড়ান্ত রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর আইন অনুযায়ী সব কিছু হবে।