বৈশাখের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের বিভিন্ন স্থানে পয়লা বৈশাখ উদ্যাপনের প্রস্তুতি চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুল মাঠের বটতলায় সকাল নয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখের স্মৃতিচারণা, খেলাধুলা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে নগরের চিকলি বিলের ধারে সকাল আটটায় চিকলি সিটি পার্কের উদ্বোধন। সেখানে দিনভর নানা আয়োজন রয়েছে। রংপুর সেনানিবাসের উদ্যোগে ঘাঘট নদের তীরে প্রয়াস সেনা বিনোদন পার্কে শুরু হবে বৈশাখী মেলা। মাহিগঞ্জে প্রেসক্লাব ও নন্দন একাডেমির উদ্যোগে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা, শোভাযাত্রাসহ বৈশাখী অনুষ্ঠান। নগরের মনোহরপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে সাত দিনব্যাপী গ্রামীণ মেলা। নিজস্ব প্রতিবেদক, রংপুর|