বৈশ্বিক উষ্ণতার মূল কারণ দূরীকরণে বিশ্ব জনমত গড়তে প্রধানমন্ত্রীর অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক উষ্ণতা বাড়ার মূল কারণ দূরীকরণে বিশ্ব জনমত গড়ে তুলতে তাঁর সরকারের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের এই গ্রহকে রক্ষায় বৈশ্বিক উষ্ণতার মূল কারণ দূরীকরণে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে আমি চেষ্টা করছি।’ সফররত জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) চেয়ারম্যান রাজেন্দ্র কে পাচাউরি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।