বৈশ্বিক ক্ষুদ্রঋণ সম্মেলন সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য কমানো ও ক্ষুদ্রঋণের মাধ্যমে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে স্পেনের ভেলাডয়েডে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে বৈশ্বিক ক্ষুদ্রঋণবিষয়ক সম্মেলন। স্পেনের রানি সোফিয়া এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ১৪ নভেম্বর এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলন উদ্বোধনকালে ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সহায়তা করার একটা পথ হচ্ছে ক্ষুদ্রঋণ। কারণ, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি বলেন, ক্ষুদ্রঋণ হচ্ছে একটি উজ্জ্বল আশা, যা সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো জ্বালিয়ে পথ দেখায়।সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ড. ইউনূস আশা প্রকাশ করে বলেন, ক্ষুদ্রঋণের ক্ষেত্রে ২০১১ সালের এই সম্মেলন ইতিবাচক প্রভাব ফেলবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও ভূমিকা রাখবে। এই বৈশ্বিক সম্মেলন একদিন দরিদ্র মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন নোবেল বিজয়ী এই বাংলাদেশি। বিজ্ঞপ্তি।