বৈষম্য দূর করে এগিয়ে যাওয়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী দিবসে গতকাল সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো
নারী দিবসে গতকাল সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

কেবল আইন করে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য নারী-পুরুষনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সব ধরনের বৈষম্য ও প্রতিবন্ধকতা দূর করে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর
নোয়াখালীতে সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য এম অহিদুজ্জামান। বিকেলে নারীমুক্তি কেন্দ্র নোয়াখালী শাখার উদ্যোগে শহরের টাউন হল মোড়ে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সংগঠক স্বর্ণালী আচার্য। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, নারীমুক্তি কেন্দ্রের সংগঠক মুনতাহার প্রীতি। আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকেলে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে আলোচনা সভার আয়োজন করে নোয়াখালী জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। সংগঠনের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তন্দ্রা রাহা বড়ুয়া, রাহা নব কুমার, মোল্লা হাবিবুর রছুল প্রমুখ।

ভিকটিম সাপোর্ট সেন্টার রাঙামাটি কার্যালয়ের উদ্যোগে গতকাল সকালে শহরে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো
ভিকটিম সাপোর্ট সেন্টার রাঙামাটি কার্যালয়ের উদ্যোগে গতকাল সকালে শহরে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো

লক্ষ্মীপুরে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও বেসরকারি সংস্থা বাপসার সহযোগিতায় সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, সদর ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান।
খাগড়াছড়িতে সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও সদর ইউএনও এলিশ শরমিন।
চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউপি কার্যালয়ের সামনের সড়ক থেকে ব্র্যাকের উদোগে শোভাযাত্রা বের করা হয়। এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ইউপি কার্যালয়ের মাঠে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান মো. নেজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্র্যাকের সাতকানিয়া উপজেলা কার্যালয়ের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. মফিজুর রহমান, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ কর্মকর্তা মো. খায়রুল হাসান, ইউপি সদস্য নার্গিস আক্তার, সুলেখা বড়ুয়া, জিনিয়া আক্তার।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বটতলী ইউপি চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া বেগম, এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদার।

খাগড়াছড়ি শহরে নারী দিবসে গার্লস গাইডস্ এসোসিয়েশনের শোভাযাত্রা। আদালত সড়ক থেকে গতকাল সকালে তোলা ছবি
খাগড়াছড়ি শহরে নারী দিবসে গার্লস গাইডস্ এসোসিয়েশনের শোভাযাত্রা। আদালত সড়ক থেকে গতকাল সকালে তোলা ছবি

উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করেছে বেসরকারি সংস্থা সংশপ্তক ও সূর্যের হাসি ক্লিনিক।
দুপুরে উপজেলার বটতলী সূর্যের হাসি ক্লিনিকে স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়।
চট্টগ্রামের পটিয়ায় সকালে শোভাযাত্রা শেষে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও আ ন ম বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শামীমা আকতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আবদুর রাজ্জাক, হারুনুর রশীদ সিদ্দিকী, নারীনেত্রী সেলিনা বেগম।

দীঘিনালার বাবুপাড়া এলাকায় গতকাল নারী দিবসে কিশোরীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয় l প্রথম আলো
দীঘিনালার বাবুপাড়া এলাকায় গতকাল নারী দিবসে কিশোরীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয় l প্রথম আলো

অনুষ্ঠানে ছিল কুইজ প্রতিযোগিতা। এতে বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে এ সব কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রামের বোয়ালখালী বাংলাদেশ শিক্ষক সমিতির বোয়ালখালী শাখার উদ্যোগে মুক্ত আলোচনা, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
দুপুরে উপজেলার কানুনগোপাড়া ড. বিবি উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর খরণদ্বীপ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী শর্মা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি অশোক সাহা।