বৈষম্য দূর করে সুসম্পর্ক স্থাপনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন্র৫৪টি নদীর পানি বণ্টন নিশ্চিত করাসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আহ্বান জানিয়ে গতকাল রোববার শেষ হয়েছে ভারত-বাংলাদেশ সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের উদ্যোক্তা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও আসাম বিশ্ববিদ্যালয়।‘ভারত-বাংলাদেশ সম্মেলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ্রএবং ভারত-বাংলাদেশ সুসম্পর্ক’্রশীর্ষক্রসম্মেলনের শেষ দিনে শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্য্রেপরিচয়ের সুযোগ আরও প্রসারিত করতে হবে। সে জন্য্রদুই দেশের মধ্য্রেযোগাযোগটা সহজ হওয়া প্রয়োজন ছিল। কিন্তু সত্যিকার অর্থ্রেআসা-যাওয়ার কাজটা সহজ হয়নি বরং কঠিন হয়েছে।জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, দুই দেশের সরকারের সম্পর্কের চেয়েও মানুষে মানুষে যে সম্পর্ক, তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সমর্থন দিয়েছে। সে দেশের মানুষ বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভারতের জনগণ মনে করেছে বাংলাদেশের স্বাধীনতার দাবি ছিল যুক্তিসংগত। এখন দুই দেশের মানুষই সিদ্ধান্ত দেবে, কীভাবে সমস্যার সমাধান হবে। সাংসদ রাশেদ খান মেনন বলেন, দুই দেশের সরকারকে দায়িত্ব নিয়ে সমস্যা সমাধান করতে হবে। তিস্তা নদীর পানি বণ্টনে কোনো চুক্তি না হওয়ায় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর ম্লান হয়ে গেছে।সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ বলেন, দুই দেশের মধ্য্রেসম্পর্কের ভিত্ত্রিহলো মুক্তিযুদ্ধ। পঁচাত্তর-পরবর্তী সময়ে দুই দেশের সরকারের মধ্য্রেসম্পর্কের ঘাটতি হয়েছে। কিন্তু মানুষের মধ্য্রেসম্প্রীতির কোনো ঘাটতি হয়নি।লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির ‘দক্ষিণ এশিয়ার ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম’ শীর্ষক মূল প্রবন্ধ পড়ে শোনান।অংশগ্রহণকারী শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আটটি অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনার পর যৌথ্রঘোষণা দেন। শহীদ পরিবারের সন্তান নুজহাত চৌধুরী ঘোষণাটি পড়ে শোনান। ঘোষণার সূচনায় বলা হয়েছে, ন্যায্যতার ভিত্তিতে নদীর পানিবণ্টন নিশ্চিত করা, উত্তরাঞ্চলের মরুকরণ বন্ধ, বাণিজ্য-ঘাটতি দূর করা, ট্রানশিপমেন্টের স্বার্থ্রেবাংলাদেশের ভেতরকার মহাসড়কগুলোর উন্নয়ন ইত্যাদি বিষয়ে উদ্যোগ নিতে হবে। যৌথ্রঘোষণায় জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস দমনে দুই দেশ যৌথভাবে কাজ করা, সার্কের কাঠামোর মধ্যে থেকে বাণিজ্যের প্রসার ঘটানো, মৌখিক ও লৌকিক ইতিহাসের চর্চা বাড়ানো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ দুই দেশের জনগণ ও সেনাসদস্যদের কবর চিহ্নিত করা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া, ভিসামুক্ত দক্ষিণ এশিয়া গড়্রেতোলা, ইউরোর আদলে মুদ্রা প্রবর্তনে সচেষ্ট্রহওয়ার বিষয়ে মতৈক্য্রেপৌঁছান দুই দেশের প্রতিনিধিরা। দুই দিনের আলোচনার সারাংশ উপস্থাপন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান তানভীর নাসরিন। এর আগে দিনের শুরুতেই বিশেষ অধিবেশনে আলোচনা হয় ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক: উপ-আঞ্চলিক প্রেক্ষিত’ বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ এতে সভাপতিত্ব করেন। এরপর আলোচনা হয় চিত্রকলা ও শিল্পকলায় মুক্তিযুদ্ধের প্রতিফলন বিষয়ে, সভাপতিত্ব করেন কামাল লোহানী। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সভাপতিত্বে ষষ্ঠ কারিগরি পর্বে আলোচনা হয় ‘মুক্তিযুদ্ধের ইতিহাস: নিম্নবর্গ এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ভূমিকা’ বিষয়ে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যে মুক্তিযুদ্ধের প্রতিফলন বিষয়ে আলোচনায় আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপোধীর ভট্টাচার্য সভাপতিত্ব করেন। ধর্মনিরপেক্ষ দক্ষিণ এশিয়া বিনির্মাণে সহযোগিতার বিষয়ে আলোচনায় সভাপতিত্ব করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ষোড়শী মোহন দাঁ। দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয় প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের চলচ্চিত্র মাটির ময়না প্রদর্শনীর মধ্য দিয়ে।