বৈষম্য দূর না করা পর্যন্ত শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর না করা পর্যন্ত দেশে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল রোববার দিনাজপুরে এক আলোচনা সভায় শিক্ষকেরা এসব কথা বলেন।দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টায় ওই আলোচনা সভার আয়োজন করে ‘আমার অধিকার’ জাতীয়ভিত্তিক ক্যাম্পেইনের সহায়তায় দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী শ্রী’। মূল প্রবন্ধ পাঠ করেন দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, প্রযুক্তি ও উন্নয়ন) মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সন্ধ্যা বাগচী, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, জেলা শিক্ষা কার্যালয়ের পরিদর্শক রিফাৎ জাহান ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. সামিদুর রহমান। পল্লী শ্রীর পরিচালক শামিম আরা বেগম এতে সভাপতিত্ব করেন। মো. মিজানুর রহমান কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থা বর্জন করতে এবং শিক্ষার্থীদের চৌকস দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষক-সমাজের প্রতি আহ্বান জানান। শিক্ষকেরা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে চাইলে শিক্ষকদের বেতন-ভাতা ও সামাজিক মর্যাদা বাড়ানোর বিকল্প নেই।