বৈষম্য দূরীকরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে নির্ধারণ এবং বিভাগীয় পরীক্ষার মাধ্যমে তাঁদের পদোন্নতির ব্যবস্থা করার দাবিতে সুনামগঞ্জের ধরমপাশায় সংবাদ সম্মেলন হয়েছে। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা গতকাল বুধবার দুপুরে উপজেলার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সহকারী শিক্ষক ঐক্য ফোরামের ব্যানারে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী শিক্ষক আনিসুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক ঐক্য ফোরামের আহ্বায়ক এ এস এম আবদুল বারী, যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক প্রমুখ।  ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি