বৈষম্যহীন, অসাম্প্রদায়িক দেশ গড়তে ছাত্র আন্দোলনের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র দিয়ে হল দখল আর টেন্ডারবাজি করে দিনবদল সম্ভব নয়। দিনবদল করতে হলে সাধারণ মানুষের কথা ভাবতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সাধারণ মানুষের অধিকার। আর এ জন্য ছাত্র আন্দোলনকে গড়ে তুলতে হবে নতুন আঙ্গিকে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, অসাম্প্র্রদায়িক দেশ গড়তে ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে ছাত্র আন্দোলনের কোনো বিকল্প নেই।গতকাল শুক্রবার ছাত্র ইউনিয়নের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় সংগঠনের কেন্দ্রীয় সংসদ এ পুনর্মিলনীর আয়োজন করে।বেলা তিনটা থেকে শুরু হওয়া পুনর্মিলনী অনুষ্ঠান সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের পদচারণে মুখর ছিল। বয়সের বাধা ভুলে স্মৃতিচারণা আর আড্ডায় মেতে উঠেছিলেন সবাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, মাহফুজা খানম, মোরশেদ আলী, ফিরোজ আহমেদ, আ স ম আফরোজ, এ এন রাশেদা, রুহিন হোসেন প্রিন্স, গোলাম আরিফ টিপু, চপল বাশার, সাজ্জাদ জহির চন্দন প্রমুখ।