বৈসাবি উৎসবে সরকারি ছুটি বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আদিবাসী সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা বৈসাবি উৎসব উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়িয়ে তিন দিন করার দাবি জানিয়েছেন। তিন দিন ছুটি হলে তা আদিবাসীদের ঐতিহ্য ও মূল্যবোধের লালন এবং সংস্কৃতি বিকাশের জন্য সহায়ক হবে বলে তাঁরা মনে করেন। বৈসাবি উপলক্ষে বান্দরবানে গঠিত সাংগ্রাই উদ্যাপন কমিটির সভাপতি অং চ মং মারমা বলেন, ৩০ চৈত্র ও পয়লা বৈশাখের ছুটির সঙ্গে আরও এক দিন বাড়িয়ে ছুটি তিন দিন করার দাবি এবারের সাংগ্রাই উৎসবে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে তোলা হবে।