বৈসাবি-পয়লা বৈশাখ উদ্যাপন করবে বান্দরবান বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বান্দরবান বন্ধুসভা এ বছর বৈসাবি-পয়লা বৈশাখ উদ্যাপন করবে। একই সঙ্গে বৈসাবি-পহেলা বৈশাখের চিঠি নামে একটি ছোট সাময়িকীও বের করা হবে। গতকাল শনিবার জেলা বন্ধুসভার এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা শহরের একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ বৈসাবি (ত্রিপুরা ভাষার বৈসু, মারমা ভায়ার সাংগ্রাইং ও চাকমা ভাষার বিঝুকে সংক্ষেপে বৈসাবি বা চৈত্রসংক্রান্তি বলা হয়) ও পয়লা বৈশাখ উপলক্ষে বৈসাবি-পহেলা বৈশাখের চিঠি বের করা এবং সাংগ্রাইং উদ্যাপন কমিটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উৎসব উদ্যাপনের প্রস্তাব দেন। এই প্রস্তাবের সঙ্গে উপস্থিত সবাই একমত পোষণ করেন।সভায় বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা বন্ধুসভার সব বন্ধুকে কম্পিউটার শেখা এবং সবাইকে ফেসবুকের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ড প্রচার ও প্রসারের অনুরোধ জানান।