বোটানিক্যাল গার্ডেন থেকে ককটেল, গান পাউডার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের (বোটানিক্যাল গার্ডেন) ভেতর থেকে আজ বৃহস্পতিবার ভোররাতে ১২টি ককটেল ও ৪০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৪-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান প্রথম আলো ডটকমকে জানান, গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোররাত চারটার দিকে বোটানিক্যাল গার্ডেনের একটি বাথরুমের পেছন থেকে এই ককটেল ও গান পাউডার উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। নাশকতা ঘটাতে সেখানে এগুলো রাখা হয়েছিল বলে জানান তিনি।