বোটানিক্যাল গার্ডেনে তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বোটানিক্যাল গার্ডেনের ফল বাগানের পাশে তরুণীর লাশ পড়ে থাকতে দেখে শাহআলী থানাকে জানায় আশপাশের লোকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক বোটানিক্যাল গার্ডেনের এক কর্মচারী প্রথম আলো ডটকমকে জানান, বোরকা পরা অবস্থায় তরুণীটির লাশ ফল বাগানের পাশে পড়ে ছিল। তাঁর গলায় কালো দাগ ও নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। ওই কর্মচারী আরও জানান, দুপুরের দিকে ওই তরুণীর সঙ্গে একটি ছেলেকে বোটানিক্যাল গার্ডেনের ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।
এ ব্যাপারে শাহআলী থানার উপপরিদর্শক ফারুকুল আলম জানান, লাশ মর্গে পাঠানো হবে।