বোটের শোরুম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার চট্টগ্রামের আগ্রাবাদে উদ্বোধন হলো ‘সাম্পান এক্সক্লুসিভ’ বোটের প্রথম শোরুম। এক বোতল পানির ছিপি খুলে শোরুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কুবের চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের এই বোটগুলো অল্প কিংবা বেশি পানির যেকোনো রাস্তাতেই দারুণ কার্যকর।’ নতুন এই শোরুমে টিয়াশ্যাডো সাম্পান, বজরাওয়াগন, ল্যাম্বরডিঙি, ময়ূরপঙ্খিরেঞ্জ, পাতামবিডিকো, পানসিকেয়ারি ছাড়াও রকমারি বোট পাওয়া যাবে।