বোতাম আটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর চর লক্ষ্মীগঞ্জ গ্রামে গত শুক্রবার ঈদের দিন মো. ওমর ফারুক (৫) নামের এক শিশু গলায় বোতাম আটকে মারা গেছে। শিশুটি ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওমর ফারুক একটি পাঞ্জাবির ধাতব বোতাম নিয়ে খেলতে খেলতে তা মুখে দেয়। বোতামটি তার গলায় আটকে যায়। রাতে সে মারা যায়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।