বোদা পৌরসভা আ.লীগের নতুন কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে। নয় বছর পর গত শুক্রবার রাতে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সমেঞ্চলনে সভাপতি পদে আবদুল কাদের আবুল খান ও সাধারণ সম্পাদক পদে প্রভাষক কাজী ফজলে বারী সুজা পুনর্নির্বাচিত হয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সভাপতি আবদুল কাদের আবুল খানের সভাপতিত্বে সমেঞ্চলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ নুরল ইসলাম, আওয়ামী লীগের নেতা মনিরুল কাদের, ওয়াহিদুজ্জামান, রবিউল আলম প্রমুখ। আহ্বায়ক কমিটি গঠন: উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, দীর্ঘ দুই বছর পর উলিপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদারকে আহ্বায়ক করে ১১ সদস্যের ওই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।