বোদায় কিশোরকে খুন করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় শুক্রবার রাতে এক কিশোর খুন হয়েছে। সমিতির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে বাড়ির পাশের একটি গমখেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।নিহত ওই কিশোরের নাম আনিছুর রহমান (১৬)। সে বোদা উপজেলার ডাবরডাঙ্গা গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। এ ঘটনায় ফয়েজ উদ্দীন গতকাল শনিবার বোদা থানায় হত্যা মামলা করেছেন। এ মামলায় ডাবরডাঙ্গা গ্রামের শামীম ও ফজলকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্থানীয় একটি সমিতির টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সমিতির কয়েকজন সদস্যের সঙ্গে আনিছুর রহমানের ঝগড়া হয়। শুক্রবার সন্ধ্যায় সে তার বাবার দোকান থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সমিতির টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়ছার আলী খান জানান, এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।