বোদায় ধান খেত থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদায় দফিকুল (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মণ্ডলহাট এলাকার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, দফিকুল উপজেলার ময়দানদীঘি প্রধানপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে। মঙ্গলবার বিকেলে মাছ ধরতে যাওয়া লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত দফিকুলের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে ওই দিন রাতেই বোদা থানায় একটি হত্যা মামলা করেছেন।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।