বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর-বাংলাবাজার সংযোগ সড়কের কাছে উদ্ধার হওয়া গলাকাটা লাশটির পরিচয় পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম মো. রানা। তাঁর বাড়ি নগরের মাদারবাড়ি এলাকায়। এ ঘটনায় ডবলমুরিং থানার পুলিশ গতকাল শুক্রবার এক যুবককে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম মাসুদ। তাঁর বাসা নগরের মাদারবাড়ি এলাকায়। মাসুদ আরও দুই সহযোগীসহ রানাকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছলিমপুর এলাকা থেকে রানার লাশ উদ্ধার করা হয়।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় বখাটে রনজু, জব্বার ও মাসুদ মাদারবাড়ি এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করত। রানার এক বোনকেও তারা উত্ত্যক্ত করত বলে আমরা শুনেছি। রানা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করছিলেন।’