বোনজামাই বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে শ্যালককে অপহরণ করে গলা কেটে খুন করেছে এক পাষণ্ড বোনজামাই। নিহত নিজাম উদ্দিন নিজু (২৬) জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউপির ফুলতলী গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিরাইয়া হাওরের দক্ষিণ পাশ থেকে পুলিশ নিজুর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত নিজুর মা ফাতেমা বিবি (৬০) বাদী হয়ে মেয়ের জামাই নুনু মিয়া ওরফে নন্টুসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাত নয়টার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামের গোপাট থেকে অজ্ঞাত এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। নিহত নিজুর মা ফাতেমা বিবি বলেন, ‘যে নন্টু আমার ছেলেকে খুন করে আমার বুক খালি করেছে, তার আমি ফাঁসি চাই। তাকে গ্রেপ্তার করে শাস্তি দিলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমি এর বিচার চাই।’ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নন্টু ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবেই করেছে। মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।