বোনাস শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ হিসেবে ১২ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়েছে। গতকাল বুধবার বন্দর কর্তৃপক্ষের শহীদ মুন্সী ফজলুর রহমান মিলনায়তনে সংস্থার ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর হাবিবুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে সংস্থাটি ১১৮ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে। একই সময়ে ব্যয় হয়েছে ১১২ কোটি ৮ লাখ টাকা। নিট লাভ হয়েছে ৬ কোটি ৭৩ লাখ টাকা।