বোনের বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন আমিরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোনের বাড়িতে বেড়াতে গিয়ে অগ্নিকাণ্ডে আহত আমিরুল ইসলাম তালুকদার (৩৬) নামের এক ব্যক্তির গতকাল বৃহস্পতিবার মৃত্যু হয়েছে। আমিরুল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের সোলায়মান আলী তালুকদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আমিরুল গত মঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সদর এলাকায় বোনের বাসায় বেড়াতে যান। সেখানে গত বুধবার রান্নার গ্যাসের লাইনে বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়। গতকাল বেলা তিনটার দিকে হাজীপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ ঘটনায় তাঁর বোন আমিনা খাতুনও মারাত্মক আহত হন।
এলাকার বাসিন্দা ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার বলেন, আমিরুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।