বোনের বিয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত শুক্রবার রাতে আরিফুর রহমান (১৯) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। আরিফুর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনেরকুটি গ্রামে আবদুল খালেকের বাড়িতে গত শুক্রবার তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়স্বজনের সারা দিন আপ্যায়ন চলছিল। সন্ধ্যার পর বরপক্ষের লোকজন আসার কথা থাকায় খালেকের ছেলে আরিফুর বাড়িতে বিদ্যুৎ-সংযোগ থাকার পরও জেনারেটরের ব্যবস্থা করেন। জেনারেটরের সংযোগটি ভুলবশত বিদ্যুতের তারের সঙ্গে সংযোগ দেওয়ার সময় আরিফুর গুরুতর আহত হন। পরে আত্মীয়স্বজন ও এলাকার লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভাইয়ের মৃত্যুতে বোনের বিয়ে বন্ধ হয়ে যায় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।