বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনায় দক্ষিণ আদমপুর গ্রামে গতকাল দুপুরে ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোন রিয়ামণির (৭) মৃত্যু হয়েছে। ছোট বোন মীমকে (৫) দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দুপুরে বাড়ির পুকুর পাড় দিয়ে যাচ্ছিল। হঠাৎ মীম পুকুরে পড়ে গেলে রিয়ামণি তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রিয়ামনির মৃত্যু হয়।