বোনের মৃত্যু স্ত্রীকে পুলিশ সদস্যের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার কোহিনুর আক্তার (১২) নামের এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর কিশোরীর খালাতো ভাই রাজারবাগ পুলিশ লাইনসের এক কনস্টেবল তাঁর স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন। তাঁর স্ত্রী আহত বৃষ্টি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, অসুস্থ কোহিনুরকে গতকাল ভোরে হাসপাতালে ভর্তি করেন খালাতো ভাই সোলেমান খান। বিকেলে তার মৃত্যু হয়। কোহিনুরের চিকিৎসাপত্রে বিষক্রিয়া ও যৌন নির্যাতনের কথা উল্লেখ আছে। তবে তার মৃত্যুর সঙ্গে স্ত্রী জড়িত থাকতে পারেন—এমন সন্দেহে সোলেমান বাসায় গিয়ে স্ত্রীকে মারধর করেন।