বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফিরোজপুর এলাকার একটি চিংড়ি হ্যাচারির কার্যালয়ের পাশ থেকে গতকাল শুক্রবার পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। হ্যাচারির মালিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ মেহেদি জানান, সকাল নয়টার দিকে পাঁচটি হাতবোমা পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। সেগুলো পানিভর্তি বালতিতে ডুবিয়ে রেখেছে পুলিশ।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা