প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর পৌর সদরের মির্জা মার্কেট এলাকায় বুধবার রাতে র্যাব অভিযান চালিয়ে ১৫টি ককটেল ও ১০টি পেট্রলবোমা উদ্ধার করেছে। র্যাবের দাবি, নাশকতার জন্য বোমাগুলো রাখা হয়েছিল। র্যাব-১২ পাবনা ক্যাম্প জানায়, রাত ১০টার দিকে ওই এলাকায় র্যাব অভিযান চালায়। অভিযানে একটি কালীমন্দিরের পাশে কার্টনে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ককটেল ও বোমাগুলো উদ্ধার করা হয়। পাবনা অফিস