বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের কুলবাড়িয়া গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ১১টি পেট্রলবোমা ও দুটি হাতবোমা উদ্ধার করেছে। গতকাল সোমবার উদ্ধার করা বোমা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব।
র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের সদস্যরা সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মেশকাত আলীর বাড়ির পেছনে অভিযান চালান। সেখানে আবর্জনার মধ্যে বোমাগুলো লুকিয়ে রাখা ছিল।  মেহেরপুর প্রতিনিধি