বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, চরমপন্থীদের দাবি করা দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি করায় গত সোমবার রাতে কয়েকজন মুখোশধারী চরমপন্থী বানিয়াপুকুর গ্রামের ওয়াজ্জেল হোসেনের বাড়ি লক্ষ্য করে চারটি বোমা ছুড়ে মারে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়, বাকি তিনটি অবিস্ফোরিত পড়ে থাকে।