বোমা তৈরির সরঞ্জামসহ বিএনপির ৬ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা তৈরির সরঞ্জামসহ বিএনপির ৬ কর্মী আটক। ছবি: প্রথম আলো
বোমা তৈরির সরঞ্জামসহ বিএনপির ৬ কর্মী আটক। ছবি: প্রথম আলো

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বোমা তৈরির সরঞ্জাম ও ককটেলসহ বিএনপির ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে তাঁদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন হাসান জুম্মন, ওমর আলী, জাকির হোসেন, শাহ আলম, জাহিদুল ইসলাম ও তারেক। তাঁদের সবার বাড়ি হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া ও এন্নাতলী এলকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাজীগঞ্জের মাছ বাজারে বিএনপির কর্মী টুটুলের বহুতল ভবনে অভিযান চালায়। ওই ভবনের ছাদ থেকে পুলিশ বিপুল পরিমাণ গান পাউডার, ভাঙা বোতল, তারকাঁটা, মরিচের গুঁড়া, কৌটা এবং পাঁচটি ককটেল উদ্ধার করে। সেখান থেকে ওই ছয়জনকে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।