বোমা ফাটিয়ে পালিয়ে গেল ছিনতাইকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে অস্ত্রের মুখে ওষুধ কোম্পানির এক কর্মকর্তার কাছ থেকে এক লাখ ৬০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ঘটনার পরপর দুটি বোমা ফাটিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের গরিব শাহ সড়কের পুরোনো বিমান কার্যালয়ে সামনে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার সন্তোষ কুমার ঘোষ নামের ওই কর্মকর্তা কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। সন্তোষ এডরুক লিমিটেড নামে ওই ওষুধ কোম্পানির মাঠ ব্যবস্থাপক।