বোমা বানানোর সময় বিস্ফোরণ আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে গত বৃহস্পতিবার রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। গ্রামের পুকুরপাড়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চার-পাঁচজন বোমা তৈরি করছিলেন। একপর্যায়ে রাত আটটার দিকে অসাবধানতাবসত একটি বোমা বিস্ফোরিত হয়। এতে মাসুদ তালুকদারসহ দুইজন আহত হয়। বিস্ফোরণে মাসুদ তালুকদারের (১৫) ডান হাতের কবজি আংশিক উড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে বার্থী বাজারের পল্লীচিকিত্সক হেলাল আকনের আছে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে গুরুতর আহত অজ্ঞাতনামা যুবক আত্মগোপনে চিকিত্সা নিচ্ছে। পল্লীচিকিত্সক হেলাল আকন সত্যতা স্বীকার করে বলেন, আহত মাসুদের ডান হাতের পাঁচটি আঙুল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে গৌরনদী থানার ওসি মো. নূরুল ইসলাম একদল পুলিশ নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেননি।